বিশেষ প্রতিনিধি
স্টিয়ারিং ট্রলির (কুত্তা গাড়ি) নিচে চাপা পড়ে পাবনার ভাঙ্গুড়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর তিনটার দিকে পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার গুনাইগাছা গ্রামে টেবুনিয়া বাঘাবাড়ী সড়কে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত দপ্তরীর নাম শহিদুল ইসলাম (৩৪)। সে উপজেলার সদর ইউনিয়নের কলকতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত।
সূত্র জানায়, শহিদুল আজ মঙ্গলবার চাটমোহর থেকে নতুন মোটরসাইকেল কিনে ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী রুহুল কে সঙ্গে নিয়ে ভাঙ্গুড়া আসছিল। পথিমধ্যে গুনাইগাছা পৌঁছালে স্টিয়ারিং ট্রলির (কুত্তা গাড়ি) নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়। গুরুতর আহত রুহুলকে স্থানীয়রা উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে যায়।
ভাঙ্গুড়া উপজেলা শিক্ষা অফিসের সহকারী কর্মকর্তা সেলিম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি খুবই হৃদয়বিদারক। পরিবারটিতে শোকের মাতম চলছে।





