প্রতিনিধি (নিজাম)
দেশে করোনা ভাইরাসের এই মহামারী পরিস্থিতিতে ঘরে রাখা যাচ্ছে না, ভাঙ্গুড়ার সাধারন মানুষকে।১৭ মে সরকারের করোনা সতর্ক করন বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। ১৮ মে ভাঙ্গুড়া বাজার সহ পৌর-সদরের বিভিন্ন স্থানে মাইক দিয়ে প্রচার প্রচারনা চালিয়ে সকলকে ঘরে অবস্থান করতে বলা হয় এবং ভাঙ্গুরা পৌরসভার সকল দোকানপাট বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু এ নির্দেশ উপেক্ষা করে ঈদ উপলক্ষে, বাজারের সকল দোকানপাট খোলা রাখা হয়। যার ফলে সাধারণ মানুষ দোকানে ভিড় করে। অনেক প্রচার-প্রচারণার পরও , পুলিশের কঠোর অবস্থানের মাধ্যমে ভাঙ্গুরা বাসীকে ঘরমুখো করা যাচ্ছে না। ২২ মে প্রশাসন পুরোপুরি কঠোর অবস্থানে যায়। ঔষধ এবং নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া সবকিছু বন্ধ করে দেয়া হয়। যদি কেউ এই নির্দেশ অমান্য করে তাহলে তার বিষয়ে কঠোর অবস্থান নেয়া হবে বলে জানিয়েছে ভাঙ্গুরা প্রশাসন।






