প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে করোনাভাইরাস সংকট জয় করে দেশ কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং বিভিন্ন সংগঠনের মধ্যে ত্রাণ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ উপলক্ষে রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বক্তব্য দিচ্ছিলেন তিনি।
দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, “করোনা সংকটের শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যকরি পদক্ষেপ নিয়েছেন বলেই বাংলাদেশে এখনও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এই সংক্রমণ থেকে কিছুটা ভালো অবস্থানে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে করোনা সংকট জয় করে দেশ তার কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় দুর্বার গতিতে এগিয়ে যেতে সক্ষম হবে ইনশাআল্লাহ।”
খবর বিভাগঃ
রাজনীতি





