ভাঙ্গুড়া উপজেলায় মাদক সেবনের দায়ে ২ জনকে আটক করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ।
আটককৃতরা হচ্ছেন উপজেলার মসজিদপাড়া গ্রামের মেলাই এর পুত্র মুরাদ (২০) একই গ্রামের মৃত মহিরের পুত্র রাসেল (১৯) ভাঙ্গুড়া থানার SI রমজান আলী জানান, ১৯ জুলাই রাতে পুলিশের একটি দল মেন্দা গ্রাম এলাকায় ডিউটি করার সময় খবর পান মুরাদ ও রাসেল মো: নুর পিতা মৃত মাহমুদ মোল্লা এর কাছে থেকে গাজা কিনে গাজা আসর বসিয়েছে। খবরটা পেয়ে পুলিশ দল ঐ গ্রামে অভিযান চালিয়ে পরবর্তিতে এদের আটক করে। পরবর্তীতে আটককৃতদের ভাঙ্গুড়া থানায় নিয়ে যাওয়া হয়।





