সোমবার (২০ জুলাই) রাতে পাবনার ভাঙ্গুড়ায় স্ত্রী ও ছেলের প্রহারে জিল্লুর রহমান জিন্নাহ (৫৫) নামের এক গৃহকর্তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামে।
ঘটনাটি ঘটেছে উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামে।
নিহত জিল্লুর রহমান জিন্নাহ অবসরপ্রাপ্ত নৌ সৈনিক এবং রাঙ্গালিয়া বাজারের জিন্নাহ মাকের্টের মালিক।
গ্রামবাসী জানায়, জিন্নার ছেলে আরিফুল ইসলাম (২০) ও জিন্নার স্ত্রী আনোয়ারা খাতুন (৫০) দু’জন মিলে গত শনিবার রাতে তাকে রড দিয়ে বেদম প্রহার করে।
এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীরা রোববার তাকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কিন্তু তার অবস্থার দ্রুত অবনতি ঘটায় চিকিৎসকরা তাকে পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানেও তার অবস্থার উন্নতি না হওয়ায় গতকাল সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
নিহতের ছেলে আরিফুল ইসলাম ও তার মা আনোয়ারা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে জিন্নাকে প্রহারের কথা স্বীকার করে।
ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন ঘটনার বিষয়ে বলেন, মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে গ্রামবাসীর নিকট থেকে খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ গেছে।
লাশের সুরতহাল প্রস্তুতের পর ময়না তদন্তের জন্য পাবনা জেলা মর্গে পাঠানো হয়েছে।
তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে এমন প্রমান মিললে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি মুহম্মদ আনোয়ার হোসেন।





