পাবনার ভাঙ্গুড়ায় সেই মরহুম শিক্ষক মোস্তফা কামালের পরিবারকে প্রধানমন্ত্রীর অনুদানের
একটি চেক প্রদান করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকালে মোস্তফা কামালের স্ত্রী ফরিদা খাতুন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট থেকে চেকটি গ্রহন করেন।
মরহুম মোস্তফা কামাল উপজেলার মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের নন-এমপিও শিক্ষক।
মরহুম মোস্তফা কামাল উপজেলার মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের নন-এমপিও শিক্ষক।
মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম জানান, করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ শিক্ষকের জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে বিশেষ অনুদান হিসাবে মোস্তফা কামালের স্ত্রীকে ৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য,গত ২৪জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্ষতিগ্রস্থ শিক্ষক তালিকা চুড়ান্ত হবার পর ২৫ জুন ওই শিক্ষকের মৃত্যু হয়।সেকারণে প্রধানমন্ত্রীর অনুদানের চেকটি তার পরিবারকে দেওয়া হয়।






