উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আগামী ২০ অক্টোবর ভাঙ্গুড়া ও মন্ডতোষ ইউনিয়নে নির্বাচন হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। আগামী ২৬ সেপ্টেম্বর হবে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ০৩ অক্টোবর।
আওয়ামী লীগের স্থানীয় সূত্র জানায়, অনেকে মনে করছেন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া গেলে জয় সহজ হবে। মন্ডতোষ ইউনিয়ন থেকে দলীয় মনোনয়ন পেতে ০৪ জন এবং ভাঙ্গুড়া ইউনিয়ন থেকে ০২ জন চেষ্টা চালাচ্ছেন। তাই প্রার্থী বাছাইয়ে হিমশিম খেতে হচ্ছে। স্থানীয় নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘প্রতিটি ইউনিয়নে দলের একাধিক প্রার্থী রয়েছে। আমরা যাচাই-বাছাই করে যোগ্য ব্যক্তিকে দলের প্রার্থী করার চেষ্টা করছি।’
বিএনপির স্থানীয় সূত্র জানায়, মন্ডতোষ ইউনিয়ন থেকে দলীয় মনোনয়ন পেতে ০১ জন এবং ভাঙ্গুড়া ইউনিয়ন থেকে ০১ জন চেষ্টা চালাচ্ছেন।
দুই দলের ইউনিয়ন দুটিতে বি এন পির একক প্রার্থী রয়েছে। এক্ষেত্রে বিএনপির প্রার্থী প্রায় চূড়ান্ত। তবে একাধিক প্রার্থী নিয়ে প্রার্থী চূড়ান্ত করতে হিমশিম খাচ্ছে আওয়ামী লীগ।
ভাঙ্গুড়া ও মন্ডতোষ গ্রামের সুশীল ব্যক্তিরা বলেন, ‘শুধু দল দেখে ভোট হবে না। প্রার্থীও ভালো হতে হবে। ভদ্র, সভ্য ও ন্যায়পরায়ণ একজনকেই চেয়ারম্যান হিসেবে বেছে নেবেন ভোটাররা।





