পাবনার ভাঙ্গুড়ায়
প্রেমিকের উপর অভিমান করে চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে আত্মহত্যার চেষ্টা করে এক
স্কুলছাত্রী। এসময় প্রেমিক আনোয়ার জীবনের ঝুঁকি নিয়ে কয়েকশ ফুট দূরে ট্রেন থাকা
অবস্থায় প্রেমিকাকে রক্ষা করে। ঘটনাটি ঘটে রবিবার দুপুরে বড়াল ব্রিজ রেল স্টেশনে।
আনোয়ার উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের রুপশি গ্রামের মিজানুর রহমানের ছেলে। পরে বিষয়টি
স্থানীয়ভাবে মীমাংসা করে দুজনকে পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়।
সূত্র জানায়,
রাজশাহী নিউ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র আনোয়ারের সাথে পার্শ্ববর্তী চাটমোহর
উপজেলার মির্জাপুর গ্রামের কৃষক কন্যা ও মির্জাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির
শিক্ষার্থীর বেশ কিছুদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রোববার সকালে তারা দেখা করতে
ভাঙ্গুড়া বাজারে আসে। এক পর্যায়ে প্রেমিকা আনোয়ার এর উপর অভিমান করে ওই স্কুলছাত্রী
ভাঙ্গুড়া বড়াল ব্রিজ রেল স্টেশনে চলন্ত সুন্দরবন এক্সপ্রেস সামনে দাঁড়িয়ে আত্মহত্যার
চেষ্টা। এ সময় আনোয়ার নিজের জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনটি ৩/৪শ ফুট দূরে থাকতেই রেল
লাইন থেকে ওই স্কুলছাত্রীকে সরিয়ে নেয়। পরে স্থানীয় বাসিন্দারা ওই প্রেমিক যুগলকে
আটকে রেখে উভয় পরিবারকে খবর দেয়। বিকালে দুই পরিবারের সদস্যরা এসে ওই কলেজ ছাত্র
ও স্কুলছাত্রীকে বাড়িতে নিয়ে যায়।
মেয়ের মামাতো
ভাই আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান তাদের মধ্যে অনেকদিন ধরে প্রেমের
সম্পর্ক রয়েছে।





