ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ফরিদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ফরহাদ আলী (৩৫) নামে একজন অটো ভ্যান চালক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বাঘাবাড়ী টেবুনিয়া সড়কের মাজাট গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ জেলার সাঁথিয়া উপজেলার মৃত বাক্কার আলীর ছেলে। সে এক ছেলে ও তিন কন্যা সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফরহাদ আলী অটো ভ্যান গাড়িতে মালামাল নিয়ে ডেমরা থেকে ফরিদপুর বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাঘাবাড়ী টেবুনিয়া সড়কের মাজাট গ্রামে পৌঁছালে ফরিদপুর থেকে পাবনাগামী বিসমিল্লাহ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফরহাদ আলীর মৃত্যু ঘটে। এসময় স্থানীয় বাসিন্দারা বাসটিকে আটক করে থানা পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ গিয়ে বাসটিকে থানা হেফাজতে নেয়।তবে বাসের চালক ও হেলপার পুলিশ পৌঁছানোর পূর্বেই পালিয়ে যায়।





