ভাঙ্গুড়ায় শারদ
আবহ চারিদিকে। সনাতন ধর্মাবলম্বীদের বছরব্যাপী
অপেক্ষার পালা শেষ।
মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব।
ধূপ-ধুনুচি, পঞ্চপ্রদীপ, উলুধ্বনি আর ঢাকের তালে সায়ংকালে আসনে অধিষ্ঠিত হয়েছেন দেবী দুর্গা।
পঞ্জিকা অনুযায়ী আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেবীর ষষ্ঠাদি কলারাম্ভ হয়েছে সকাল ৯টা ৫৭ মিনিটে।
সকালে দুর্গাদেবীর ষষ্ঠীর ঘট ও পূজা অনুষ্ঠিত হয়। সন্ধ্যাবেলায় দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস হয়েছে।
স্বাস্থ্যবিধি
মেনে এবার শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু করেছে ভাঙ্গুড়ার হিন্দু সম্প্রদায়।
করোনার কারণে এবার পূজার অনুষ্ঠানমালা শুধু ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে পূজা-অর্চনার মাধ্যমে মন্দির বা মণ্ডপ প্রাঙ্গণে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।





