Thursday, 8 October 2020

ভাঙ্গুড়ায় নবজাতকের মরদেহ উদ্ধার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ভাঙ্গুড়া- নওগাঁ মহাসড়কের ০৬ খাম্বা ব্রিজের পূর্ব পাশ থেকে নদীতে ভাসমান অবস্থায় এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ।

শিশুটির নাম পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ০৬ খাম্বা ব্রিজের পূর্ব পাশ থেকে ওই শিশুটির মরদেহ উদ্ধার করে ভাঙ্গুড়া থানা পুলিশ।

শিশুদের মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভাঙ্গুড়া থানা সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন ভাঙ্গুড়া উপজেলায় ০৬ খাম্বা ব্রিজের নিচে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। ০২ থেকে ০৩ আগে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শরীরে পচন ধরায় তাকে চেনা যাচ্ছে না। তার নাম পরিচয় এখনো জানা যায়নি। নদীতে পড়ে শিশুর মৃত্যু হয়েছে, না কেউ তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শিশুটির বাড়ি কোন এলাকায় তা জানতে পুলিশ তদন্ত করছে।