বিশেষ প্রতিনিধি
আমদের দেশে বাইক কেনার ক্ষেত্রে অনেক ক্রেতাই অনেক কনফিউশনে থাকেন এই বাইক সম্পর্কে । অনেকের ক্ষেত্রে টাকাটা একটা মেইন ফ্যাক্ট হয়ে দাড়ায় । দেখা যায় ক্রেতার যে বাইক পছন্দ সেই বাইকের দাম তার ধরাছোয়ার বাইরে । ধরুন যে একজন নতুন চাকরী পেয়েছেন এবং তিনি একটি বাইক কিনতে চাইছেন বা কলেজ বা ভার্সিটি যাবার জন্য কেউ একটা বাইক নিতে চায় । সেক্ষেত্রে টাকাটা সবসময়ই একটা বড় ফ্যাক্ট হয়ে দেখা দেয় । সেক্ষেত্রে তাদের শখের বাইকটি পেতে অনেক অসুবিধার সম্মুখনি হতে হয় । অবশ্য এর একটা সমাধান হল একটি পুরাতন কোন বাইক চয়েজ করা এবং কেনা ।
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় রাস্তা পয়েন্টে ‘অল্প টাকায় বাইক’ এর অঙ্গীকার নিয়ে "পুরাতন বাইকের হাট" উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (30 অক্টোবর) সকাল দশটায় পুরাতন বাইকের হাটের উদ্বোধন করেন ভাঙ্গুড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল।প্রতি শুক্রবার ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ
বিদ্যালয় পয়েন্টে সকাল ০৯ থেকে
বিকাল ০৪ পর্যন্ত নিয়মিত পুরাতন
বাইকের হাট বসবে।






