Wednesday, 7 October 2020

ফরিদপুরে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও কর্মসূচি

মোঃ হযরত তালহা ফরিদপুর (পাবনা) প্রতিনিধি

পাবনা ফরিদপুর পুংগলী সচেতন ছাত্রসমাজ ধর্ষণ, শিশু ও নারী নির্যাতন, যৌন হয়রানি প্রতিবাদ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ ৭ই (অক্টোবর) ২০২০ ইং রোজ বুধবার ধর্ষণ, শিশু ও নারী নির্যাতন, যৌন হয়রানি শীর্ষক প্রতিবাদ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ও র‍্যালি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে নির্যাতিতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনসহ তরুণ-যুবকদের সচেতনা বৃদ্ধির লক্ষ্যে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

অনুষ্ঠানটি দিঘুলিয়া এ,জেড উচ্চ বিদ্যালয় ও কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‍্যালি  নিয়ে বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে র‍্যালির সমাপ্তি ঘটে দিঘুলিয়া মাদ্রাসার মূল ফটকের সামনে গিয়ে।

আয়োজনেঃ পুংগলী সচেতন ছাত্রসমাজ।

ফরিদপুর, পাবনা