নৌকার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শুক্রবার রাতে মন্ডতোষ ইউনিয়নের ০৯ ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী মোঃ আফছার আলী কে বিজয় করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।উঠান বৈঠকে বক্তব্য রাখেন ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লোকমান হোসেন, ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাকী বিল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র ইঞ্জিনিয়ার আব্দুর রহমান প্রধান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও র পৌরসভার মেয়র মোঃ গোলাম হাসনাইন রাসেল,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ জাকির হোসেন ছবি,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাবনা জেলা পরিষদের সদস্য মোঃ আসলাম আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান আলী , ভাঙ্গুড়া মহিলা আওয়ামীলীগের আহবায়ক ও পাবনা জেলা পরিষদের মহিলা সদস্য মোছাঃ গুলশান আরা পারভীন লিপি।
উঠান বৈঠকে বক্তারা আগামী নির্বাচনে আফসার আলী মাস্টার কে বিজয় করতে অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীসহ সকলকে আহ্বান জানান।





