Saturday, 7 November 2020

ভাঙ্গুড়ায় ৪৯ তম সমবায় দিবস উদযাপন

বিশেষ প্রতিনিধি

বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন ‘এই প্রতিপাদ্যের মধ্য দিয়ে ভাঙ্গুড়া উপজেলায় ৪৯তম জাতীয় সমবায় দিবস ২০২০ পালন করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর ) সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভায় আয়োজনে করা হয়।

উপজেলা কনফারেন্স রুমে জাতীয় সমবায় দিবস উপলক্ষে সমবায়ের মাধ্যমে দারিদ্র বিমোচন, নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন শীর্ষক উদ্বুদ্ধ করন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সহকারী ভূমি  কর্মকর্তা মো. কাউসার হাবিব। 

এছাড়া উপজেলার বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা ও সদস্য, সাংবাদিক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।