Friday, 6 November 2020

ফরিদপুরে কামরুজ্জামান মাজেদের মোটরসাইকেল শোভাযাত্রা

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি:

আগামী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর পৌরসভার বর্তমান মেয়র খন্দকার মোহাম্মদ কামরুজ্জামান মাজেদের প্রার্থীতার প্রচারনার অংশ হিসেবে মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেন। শুক্রবার বিকেলে প্রায় ৩শত মোটরসাইকেল যোগে এই প্রচারণা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক গোলাপ হোসেন অনুষ্ঠানের উদ্বোধন শেষে ফরিদপুর উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এর পরে তারা পৌর শহরের বিভিন্ন ওয়ার্ড ও সড়ক ঘুরে অলোচনার মাধ্যমে শেষ হয়। মোটরসাইকেল শোভাযাত্রায় নেতুত্ব দেন ফরিদপুর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মামুনুর রশিদ রুমন।

বক্তব্যে খ. ম. কামরুজ্জামান তার সময়ে পৌর শহরের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলেধরেন। এছাড়া আগামী এই ধারা অব্যাহত রাখতে সকলের সমর্থন আশা করেন।

অনুষ্ঠানে আ.লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও এলাকর বিভিন্ন স্তরের জনগন উপস্থিত ছিলেন।