ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
আসন্ন ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে নিজের প্রার্থীতা জানান দিলেন ভাঙ্গুড়ার সাবেক পৌর মেয়র ও ভাঙ্গুড়া উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রহমান প্রধান। আজ রবিবার তিনি তার সমর্থক একটি বিশাল জন সমাবেশ নিয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক পায়ে হেঁটে ঘুরে প্রার্থীতা জানান দেন।
ব্যাক্তি জীবনে তিনি একটি সম্ভ্রন্ত মুসলিম পরিবারের সন্তান। ভাঙ্গুড়ায় আ.লীগের রাজনীতিতে তার অসামান্য অবদান রয়েছে। তার বর্ণাড্য রাজনৈতিক ক্যারিয়ারে ছিলেন ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ভাঙ্গুড়া শাখার এক সময়ের সভাপতি, এছাড়া তিনি ভাঙ্গুড়া পৌর আ.লীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র। বর্তামানে তিনি ভাঙ্গুড়া উপজেলা আ.লীগে সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।





