Wednesday, 2 December 2020

ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রত্যাশীদের দরখাস্ত আহ্বান

আসন্ন ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগামী ০৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০:৩০টা এর মধ্যে ভাঙ্গুড়া পৌর আওয়ামী লীগের অস্থায়ী দপ্তরে আবেদনপত্র জমা দেওয়ার জন্য  অনুরোধ করা হয়েছে।

গত ০১ ডিসেম্বর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম হাসনাইন স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।