রবিবার বিকাল ৩ টার সময় পাবনার ফরিদপুর উপজেলার বি-এল বাড়ী ইউনিয়নের আররকান্দি গ্রামে মাদ্রাসা সংলগ্ন খেলার মাঠে আরকান্দি যুব সমাজ কর্তৃক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর উপজেলার বি-এল বাড়ী ইউনিয়নের আরকান্দি গ্রামে যুব সমাজ কর্তৃক আয়োজিত এ ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতি করেন মোঃ ইসমাইল হোসেন (মাষ্টার)। এছাড়া উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ নজরুল ইসলাম (মাষ্টার), মোঃ ঠান্টু প্রামানিক মেম্বর, সাবেক বাবলু মেম্বর, রশিদ মোল্লা,স্বপন, জাহান রাজ, জানু মোল্লা, আবু সুফিয়ান, মামুন প্রামানিক, হাই প্রামানিক, সাইদুল সরদার, মোহর ম্যানেজার, আজাদ মোল্লাসহ শত শত ফুটবল প্রেমী দর্শকবৃন্দ। খেলায় প্রধান সঞ্চালকের দায়িত্ব পালন করেন মালেক হুসাইন ফরজ। তার সহযোগি হিসেবে ছিলেন, মজিদ ও রাকিবুল। নির্ধারিত ৯০ মিনিট করে ১ ঘন্টা ৩০ মিনিট খেলায় দুই দল গোল শূন্য খেলা শেষ করে। পরে ট্রাই বেকারের মাধ্যমে নৌকা একাদশ, রাজমিস্ত্রি একাদশকে ৩-২ গোলে পরাজিত করে টুর্ণামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এই টুর্ণামেন্টে ৬ টি দল অংশ গ্রহণ করে। খেলা শেষে বিজয়ী দলকে ২৪ ইঞ্চি ট্রফি প্রাইজ ও রার্নাস অাপ দলকে ২২ ইঞ্চি ট্রফি প্রাইজ প্রদান করা হয়।





