বিশেষ প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলায় ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গুরা উপজেলা থেকে এই ম্যারাথনে অংশ নিয়েছেন শতাধিক প্রতিযোগী। তরুণ সমাজকে মাদক থেকে দুরে রাখতে এই আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ভেড়ামারা উদয়ন একাডেমী -ভাঙ্গড়া আঞ্চলিক সড়ক থেকে শুরু হয় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বিশেষ এই ম্যারাথন।
উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে ভাঙ্গুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় ম্যারাথন প্রতিযোগিতা। ভাঙ্গুড়ায় প্রথম অনুষ্ঠিত হয় ম্যারাথন প্রতিযোগিতা। যেখানে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রতিযোগীরা।
তারা বলেন, এখানে আসার প্রধান কারণ শরীকে ফিট রাখা। আমাদের নতুন একটি অভিজ্ঞতাও হলো। তাই আয়োজকদের অনেক ধন্যবাদ।







