ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
অসংখ্য মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত হলেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিশিষ্ঠ মুক্তি যোদ্ধা দরিদ্র মোরশেদ আলম। গতকাল দিবাগত রাত তিনটায় তিনি বাধর্ক্যজনিক কারনে রেলের খাস জায়গায় তোলা খুপরী ঘরে
তিনি মৃত্যুবরন করেন। নিঃস্ব মোরশেদের কোন জায়গাজমি না থাকায় তিনি রেলের জায়গায় খুপরি ঘরে বসবাস করতেন। প্রধানমন্ত্রীর উপহারের বরাদ্দ ঘরে ওঠার সৌভাগ্য হলো না তার। তার তার মূল বাড়ি উপজেলার খানমরিচ ইউনিয়নের আগ পাটুল গ্রামে। সেখানেই তাকে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।ভাঙ্গুড়া উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মকছেদ আলী এলাকায় না থাকায় ভার্চুয়ালী জানাযায় অংশ নেন। মুঠোফোনে তিনি বলেন, মোরশেদের নিজের জায়গাজমি না থাকায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরে তার নামে বরাদ্ধ ছিলো কিন্তু ঘরে ওঠার আগেই তিনি না ফেরার দেশে চলে গেলেন। গত পাঁচ মাস আগে তার একমাত্র ছেলে সন্তানটিও মারা গেছে।
রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফনের জন্য পাবনা সদর থেকে বাংলাদেশ পুলিশের একটি টিম সকাল ১১ টার দিকে তার বাড়িতে পৌছান। পরে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামানের উপস্থিতিতে তার জানাযা অনুষ্ঠিত হয়। পরে পুলিশ সদস্যরা তাকে রাষ্ট্রীয় মর্যাদায সমাহিত করেন।





