পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ‘‘মুজিববর্ষের অঙ্গীকার-বীমা হবে সবার’’ এ প্রতিপাদ্যে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় বীমা দিবস।
উপজেলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখির সঞ্চালনায়, উপজেলায় কর্মরত পপুলার লাইফ ইন্সুরেন্স, জীবন বীমা কর্পোরেশন, গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেড এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স বীমা কোম্পানীর আয়োজনে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা চত্তর থেকে এক র্যালী পৌর শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন শেষে উপজেলা গিয়ে শেষ হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান, সহকারী
কমিশনার (ভূমি) আহসান হাবিব, উপজেলা চেয়ারম্যান মোঃ বাকি বিল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজা পারভীন পাখি, পপুলার
লাইফ ইন্সুরেন্স প্রতিনিধি মাসুদ রানা ও মানিক, জীবন বীমা কর্পোরেশন
প্রতিনিধি আব্দুল্লাহ ও আব্দুল মান্নান, গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স প্রতিনিধি আব্দুল আজিজ, প্রগতি লাইফ ইন্সুরেন্স প্রতিনিধি আব্দুল মান্নান প্রমুখ।
বক্তারা বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশেও প্রতিটি বিষয়ের বীমা করা উচিৎ। সম্পদের বীমা করা থাকলে ঐ সম্পাদ নিরাপদে থাকবে। সে বিষয়গুলোকে সামনে রেখে বর্তমান সরকার ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষনা করেছেন।
উপস্থিত সকলকে নতুন প্রজন্মের কাছে বীমার সুফল তুলে ধরতে আহবান জানান।