পাবনার ভাঙ্গুড়া উপজেলায় চাঁদা না দেয়ায় মোঃ আবু সাঈদ (৬৫) নামে এক ব্যক্তিকে আহত করেছে সন্ত্রাসীরা। মুমূর্ষু অবস্থায় তাকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দিলপাশার ইউনিয়নের মাগুরা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতের স্বজনরা জানিয়েছেন, আবু সাঈদের কাছে দুর্বৃত্তরা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে তার সাথে দুর্বৃত্তদের কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর সন্ত্রাসীরা ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর হামালা চালায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ভাঙ্গুড়া থানায় এস আই রমজান আলী বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





