মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ৫০টি মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতকে স্মরণ করেছে পাবনার ভাঙ্গুড়া উপজেলা শুভসংঘ। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের কেন্দ্রীয় স্মৃতিসৌধে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বাকি বিল্লাহ, পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামান, বিশিষ্ট শিক্ষাবিদ ড. জাহিদ হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু ও আজিদা পারভিন পাখি ও সহকারী কমিশনার (ভূমি) কাওসার হাবিব, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শামীম আহমেদ, যুবলীগ নেতা ইবনুল হাসান শাকিল, বর্তমান সভাপতি ইমরান হাসান আরিফসহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ও কালের কণ্ঠের পাবনা জেলা প্রতিনিধি আহমেদুল হক রানার সার্বিক তত্ত্বাবধানে শুভসংঘের সদস্য নাঈম, পিপুল, নিজাম, রতন, আজমল, রনি, মেহেদী, শাকিব, রানা, অনিক, জীবন, আছিদুলসহ অন্তত ৩০ জন শুভসংঘের সদস্য এই কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করে।