Saturday, 8 May 2021

একচল্লিশটি পরিবারকে আমাদের ভাঙ্গুড়ার ঈদ সামগ্রী বিতরণ | ভাঙ্গুড়ার আলো

 

পাবনার ভাঙ্গুড়ায় প্রতিবছরের ন্যায় এবারও ৪১ টি দুস্থ্য পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করেছেন অনলাইনভিত্তিক গ্রুপ ‘আমাদের ভাঙ্গুড়া’। শনিবার (৮ মে) সকাল ৯টায় ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন এলাকায় এ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রীর মধ্যে ছিল- লাচ্ছা সেমাই, আটা, চিনি, তেল এবং সাবান। এ বিষয়ে সংগঠনটি এডমিন আমিরুল ইসলাম জয় বলেন, করোনাকালীন সময়ে নিম্ন আয়ের মানুষগুলো দিশা হারিয়ে ফেলেছেন। সেই সকল গরীব ও সুবিধাবঞ্চিত মানুষগুলোর পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়াতে হবে। তাছাড়া আমি ধনী ও বিত্তবানদের আহ্বান জানাচ্ছি! আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে অসহায় ও অভাবী মানুষের পাশে দাঁড়ান। সংগঠনটির সাথে জড়িত অনেক সুধীজনেরা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের ভাঙ্গুড়া গ্রুপের প্রতি সাধুবাদ জানিয়েছেন। গ্রুপের তরুণ ছেলেরা বরাবরই অসহায় মানুষের পাশে নিজস্ব অর্থায়নে সাহায্যের হাত বাড়িয়েছেন এবং উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। আমাদের ভাঙ্গুড়া গ্রুপটি সমাজের হতদরিদ্র, অসহায় মানুষদের খুঁজে খুঁজে তাদের হাতে সাহায্য পৌঁছে দেয়। আমরা ভবিষ্যতেও আরোও ভালো ভালো কাজ দেখতে চাই। প্রসঙ্গত, এক ঝাঁক তরুণ মিলে এই ফেসবুক ভিত্তিক অনলাইন সংগঠনটি পরিচালনা করে আসছেন।