পাবনার ভাঙ্গুড়া পৌরসভা লীগের সহ-সভাপতি শামীম আহমেদের (২০) সুস্থতায় দোয়া করেছে পৌর ছাত্রলীগ। শামীম গত শনিবার দুপুরে শহরের সরদারপাড়া সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। বর্তমানে তিনি রাজশাহীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার বিকালে সংজ্ঞাহীন শামীমের গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার করা হয়। এরইমধ্যে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতারা শামীমের সুস্থতা কামনা করেছেন।
এর ধারাবাহিকতায় রবিবার সন্ধ্যায় পৌর ছাত্রলীগের উদ্যোগে বাজার মসজিদে শারীরিক সুস্থতায় দোয়ার আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ সরকার। পৌর ছাত্রলীগের সভাপতি প্রভাষক হেলাল উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম দোয়া অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন। এ সময়
ছাত্রলীগ কর্মী রাকিব, উল্লাস, জীতু, জাাফর, জ্বীম ও হুরাইরা উপস্থিত ছিল।





