ফরিদপুর প্রতিনিধি:
পাবনার ফরিদপুরে মোছাঃ বুলবুলি খাতুন (১৭) নামের এক গৃহবধু গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
সোমবার (০৭ মে) দুপুর একটার দিকে ফরিদপুর উপজেলার সোনাহারা গ্রামে আত্মহত্যার ঘটনাটি ঘটে। আজ সোমবার (০৭ মে) সন্ধার সময় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।
মৃত বুলবুলি খাতুন উপজেলার পুঙ্গলী ইউনিয়নের মাছুয়াঘাটা গ্রামের মোঃ রাজু আহমেদের স্ত্রী।
পরিবার ও থানা সুত্রে জানা যায়, সোমবার দুপুরে গোসল দেওয়ার জন্য বুলবুলিকে ডাকতে থাকে তার মা ঘর থেকে কোনো শব্দ না আসলে ঘরের দরজা ভেঙ্গে ঘরের ভিতরে ডুকে দেখে ঘরের আড়ার সাথে ওড়না গলায় পেঁচিয়ে ঝুলছে। তার চিৎকারে প্রতিবেশিরা এসে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই সে মারা যায়।
আরও জানা যায় রাজুর সাথে প্রেম করে ৩ মাস হয়েছে তাদের বিয়ে হয়েছে।
এ ব্যপারে রাজুর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমার সংসারে কোনো ঝগড়া বিবেদ নাই। কি জন্য আমার বউ ফাঁসি নিলো সেই জানে আর আল্লাহ জানে।
এ ব্যপারে ফরিদপুর থানার এস আই (উপ পরিদর্শক) মোঃ জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক সমস্যার কারণে সে আহত্মহত্যা করতে পারে।
লাশ ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মুল কারণ জানা যাবে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো বলেও জানান তিনি।





