ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে নির্মিত কুঞ্জ পবন উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুন) বিকাল ৫টায় মেয়র গোলাম হোসেন রাসেল নগরীর পৌরসভার এক নাম্বার ওয়ার্ডে সিএনজি স্ট্যান্ড ও বিনোদন স্থানের উদ্বোধন করেন।
শরৎনগর বাজার থেকে বিভিন্ন স্থানে যাতায়াতকারী যাত্রীদের জন্য বসার জন্য কুঞ্জ পবন তৈরি করা হয়।
গোলাম হাসনাইন রাসেল বলেন, এ বিনোদন স্থানের সৌন্দর্য রক্ষণাবেক্ষণের দায়িত্ব শুধু পৌর সাভার নয়, সকলেই রক্ষণাবেক্ষণের মূল দায়িত্ব পালন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জনাব বাকী বিল্লাহ, ভাইস চেয়ারম্যান জনাব গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি ও পৌরসচিব জনাব উত্তম কুমার সাহা, হিসাবরক্ষণ কর্মকর্তা নাজমুল হুদা, উপসহকারী প্রকৌশলী হাবিবুর রহমান,কার্যসহকারী মোঃ রফিকুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার কর্মকর্তা ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।
বড়াল নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা কুঞ্জ পাবনে আধুনিকতার ছোঁয়া ও ডিজিটাল আলোকসজ্জায় সজ্জিত বিভিন্ন স্থান তৈরি করে দিয়েছে ভিন্ন এক জগৎ।





