এসময় ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান বলেন, সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধ বাস্তায়নে ভাঙ্গুড়া উপজেলা প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও বণিকসমিতির সহযোগিতায় সর্বদা কাজ করে যাচ্ছে। সেই সাথে তিনি আরও বলেন, যদি কোনো ব্যাক্তি খাদ্য কষ্টে থাকেন তারা যেনো সরকার কর্তৃক নির্ধারিত ৩৩৩ নম্বরে কল করেন। তবে যদি কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠান বিধিনিষেধ অমান্য করেন তার বিরুদ্ধে প্রচলিত আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
ভাঙ্গুড়ায় মাঠে প্রশাসন পুলিশ জনপ্রতিনিধি, খাদ্য সহায়তায় ৩৩৩ নম্বরে কলের অনুরোধ
প্রকাশিত হয়েছেঃ July 23, 2021
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিশুক্রবার থেকে পুনরায় শুরু হওয়া কঠোর লকডাউন বাস্তবায়নে তৎপর রয়েছেন ভাঙ্গুড়া উপজেলা প্রাশসন ও ভাঙ্গুড়া থানা পুলিশ। মহামারী ও করোনার সংক্রমন ঠেকাতে সর্বদা কাজ করছেন তারা।
সরেজমিনে দেখা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জান, সহকারী কমিশনার ভূমি কাওসার হাবীব ও ভাঙ্গুড়া থানাভার প্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান, থানা পুলিশের সদস্য, আনসার সদস্যর পায়ে ও বিভিন্ন জনপ্রতিনিধরা হেঁটে উপজেলার বিভিন্ন বাজার ও জন সমাগম হয় এমন স্থান ঘুরে দেখছেন সেই সাথে হ্যান্ডমাইকে সকলের উদ্দেশ্যে লকডাউনের বিধি নিষেধ মেনে চলার অনুরোধ করছেন। নিত্যপ্রয়োজনিয় দ্রব্যবাদীর দোকান ব্যাতিত যে সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিলো তাদের লকডাউন ও মহামারী করোনা সাম্ভাব্য ঝুঁকি সম্পর্কে অবহিত করে তাদের প্রতিষ্ঠান বন্ধ রাখতে অনুরোধ করছেন।






