কঠিন এ পরিস্থিতিতে অন্যান্য জেলার মতো পাবনার ভাঙ্গুড়া উপজেলায় খাদ্যের যোগানে ঘর ছেড়ে বাইরে বের হচ্ছেন দিনমজুর আর নিম্ন আয়ের মানুষ। এমন পরিস্থিতিতে সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ ব্যক্তি উদ্যোগে অনেকেই এগিয়ে এসেছে। একইভাবে কাজ করছেন পার ভাঙ্গুড়া ইউনিয়ন ডাক্তার সওগত এহসান সাম্য। নিজের খরচের টাকা দিয়ে অসহায় দিনমজুর ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া এলাকার অসহায় দুস্থ ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোকে নিজেদের দায়িত্ব হিসেবে দেখন । ডাক্তার সওগাত আহসান সাম্য ব্যক্তি উদ্যোগে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ৫০০ মিলি তেল, ২ কেজি আলুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনে ওই এলাকার ১২৪টি অসহায় পরিবারের মাঝে বিতরণ করেছে।
ভাঙ্গুড়ায় দুঃস্থ পরিবারের পাশে চিকিৎসক
প্রকাশিত হয়েছেঃ July 17, 2021
প্রাণঘাতী করোনার প্রাদুর্ভাব স্থবির করে দিয়েছে জনজীবন। দিন দিন করোনা আক্রান্ত রোগীর সাথে দীর্ঘ হচ্ছে মৃতের তালিকা। বেড়েছে সাধারণ ছুটি। দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে কর্মহীন মানুষের খাবারের জন্য আহাজারি।





