করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামী ১৩ জুন থেকে আবারও টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য ও কমপ্লেক্স। চীন থেকে পাওয়া সিনোফার্ম টিকা দিয়ে ডোজ দেওয়া শুরু হবে।
সোমবার (১২ জুন) ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়। যে ভ্যাকসিন (টিকা) পাওয়া গেছে, তা দিয়ে ভ্যাকসিনেশন প্রোগ্রাম আবার চালু হবে।
করোনা প্রতিরোধে সবাইকে সচেতন করা হচ্ছে। উপজেলার বিভিন্ন স্থানে করোনা আবার বাড়ছে। হাসপাতালে শয্যা কম। করোনা বেশি বাড়লে সেবাও ব্যাহত হবে। তাই প্রতিরোধের ওপর জোর দিতে হবে সকলকে এবং নিয়ন্ত্রণ করতে হবে।
আগামীকাল মঙ্গলবার থেকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ (সাইনোফার্ম) টিকাদান কর্মসূচি শুরু হবে। টীকা গ্রহণের জন্য নিম্নলিখিত বিষয়সমূহ অবশ্যই খেয়াল রাখতে হবেঃ
☑️ যারা পূর্বে একবারও কোভিশিল্ড টীকা গ্রহণ করেননি শুধুমাত্র তারাই এই টীকা গ্রহণ করতে পারবেন।
🔴 ইতিপূর্বে যারা একবার কোভিশিল্ড টীকা গ্রহণ করেছেন তাদের কোভিশিল্ড'র পরবর্তী চালান আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
☑️ শুধুমাত্র মোবাইলে মেসেজ প্রাপ্তরাই টীকা গ্রহণের জন্য হাসপাতালে আসবেন। ফোনের মেসেজ দেখিয়ে এবং টীকা কার্ড প্রদানের মাধ্যমে ভ্যাক্সিন গ্রহণ করতে পারবেন। মোবাইলের মেসেজ না দেখাতে পারলে তাকে টিকা দেওয়া হবে না
☑️ ইতিপূর্বে যারা মেসেজ পেয়েছেন কিন্ত কোভিশিল্ড গ্রহণ করেননি তারাও মেসেজ দেখিয়ে টীকা নিতে পারবেন।
❌যাদের টিকা দেয়া যাবে নাঃ❌
✖️ রেজিষ্ট্রেশন ব্যতিত কাউকে টীকা দেয়া হবে না।
❎ বর্তমানে সর্দি, কাশি, জ্বর গলাব্যথা, মাথাব্যথা, শ্বাসকষ্টে আক্রান্ত হলে টিকা দেয়া যাবে না। করোনাভাইরাসে আক্রান্ত হলে পুনরায় কোভিড নেগেটিভ হলে, নেগেটিভ হবার ২৮ দিন পর টিকার ডোজ পেতে পারবে।
❌কেউ একডোজ কোভিশিল্ড ভ্যাক্সিন গ্রহণ করে থাকলে তাকে কোন অবস্থাতেই সাইনোফার্ম টীকা দেওয়া যাবে না।
✖️রেজিষ্ট্রেশন করা কেন্দ্র ছাড়া অন্য কোনো কেন্দ্রে কাউকে টীকা দেওয়া হবে না।
❎ মাস্ক পরিধান সহ সকল স্বাস্থ্যবিধি মেনে সকলকে টীকা গ্রহণের জন্য কেন্দ্রে আসতে হবে, অন্যথায় তাকে টিকা দেওয়া হবে না।





