স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, নুরুল পূর্বে থেকে কিডনি রোগে ভুগছিলেন। এরপর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত থাকা অবস্থায় দুই সপ্তাহ আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন নুরুল। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। পরে অবস্থা জটিল হওয়ায় ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে নুরুল মারা যান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হালিমা খানম বিষয়টি নিশ্চিত করে বলেন, কর্মরত অবস্থায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন নুরুল। তবে কিডনি রোগে আক্রান্ত থাকায় খুব দ্রুতই মারাত্মক অসুস্থ হয়ে মারা যান তিনি।
করোনায় মারা গেলেন ভাঙ্গুড়া হাসপাতালের পিয়ন
প্রকাশিত হয়েছেঃ July 12, 2021