Thursday, 30 September 2021

প্রধানমন্ত্রীর জন্মদিনে আওয়ামী লীগ নেতা বাদশার কর্মসূচি

বিশেষ প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75 তম জন্মদিন উপলক্ষে পাবনার ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নে বিভিন্ন কর্মসূচি পালন করেছে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাদশা। দিনটি উপলক্ষে তিনি এলাকার 75 জন নৌকার মাঝিকে দলীয় প্রতীক সংবলিত গেঞ্জি বিতরণ করেন। এর আগে তিনি কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করেন। পরে তার নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী এসব কর্মসূচিতে অংশ নেয়। আলোচনা সভায় প্রধানমন্ত্রী বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও সরকারের উন্নয়ন তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা।