Sunday, 3 October 2021

ভাঙ্গুড়ায় পূবালী ব্যাংকের শাখা উদ্ভোধন

 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পবানার ভাঙ্গুড়ায় পূবালী ব্যাংক লিমিটেডের ৪৮৩ তম শাখা উদ্ভোধন হয়েছে। রবিবার সকাল ১১টায় এক অনারম্বর অনুষ্ঠানে উপজেলার শরৎনগর বাজারে স্থানীয় সাংসদ মকবুল হোসেন ব্যাংকের উদ্ভোধন করেন।



অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের সহ-মহাব্যবস্থাপক ও রাজশাহী অঞ্চল প্রধান মোঃ রফিকুল ইসলাম, সহ-মহাব্যবস্থাপক আঞ্চলিক কার্যালয় (রাজশাহী) দেওয়ান মোঃ মশিউর রহমান সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন স্বীয় শাখার ব্যবস্থাপক মোঃ আনিসুর রহমান এছাড়া উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, ভাঙ্গুড়া প্রেস ক্লাব সভাপতি মাহবুবুল আলম বাবলু সহ স্থানীয় বিভিন্ন সম্মানীত ব্যাক্তি ও ব্যবসায়ীবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা ব্যাংকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।