শোভাযাত্রার মাধ্যমে প্রার্থীতা জানান দিলেন পার ভাঙ্গুড়ার চেয়ারম্যান হেদায়েত বিশেষ প্রতিনিধি পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারও চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান আলহাজ হেদায়েতুল হক। এ উপলক্ষে বৃহস্পতিবার ইউনিয়নে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন তিনি। এতে শতাধিক মোটরসাইকেল আরোহী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করেন। শোভাযাত্রার মাঝে মাঝে হেদায়েতুল হক পথসভা করে জনগণের মাঝে বক্তব্য রাখেন। উল্লেখ্য আলহাজ্ব হেদায়েতুল হক পার ভাঙ্গুড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ভেড়ামারা উদয়ন একাডেমীর প্রধান শিক্ষক।
পার-ভাঙ্গুড়ায় শোভাযাত্রার মাধ্যমে প্রার্থীতা জানান দিলেন হেদায়েতুল হক
প্রকাশিত হয়েছেঃ October 08, 2021




