Saturday, 30 October 2021

ভাঙ্গুড়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় ভাঙ্গুড়া থানা চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উপলক্ষে একটি র‌্যালী বাজার প্রদক্ষিন করে।


অনুষ্ঠানে উপস্থিত পুলিশ ও রাজনৈতিক ব্যক্তিরা পুলিশের বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং সাধারন জনগণ কিভাবে সহজে পুলিশি সেবা পেতে পারে সে বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান, উপজেলা আ.লীগের সিনিয়ন সহ-সভাপতি জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য আসলাম আলী, ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুল হাসান বিপ্লব ছাড়াও অনেকে।