ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
করোনা সংক্রমনরোধে পাবনার ভাঙ্গুড়া উপজেলার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমমানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪হাজার ৬শ' শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের ওই টিকা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে হিমশিম খেতে হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হালিমা খানম জানান, করোনা টিকা দেওয়ার সরকারি নির্দেশনা পাওয়ার পর উপজেলার নিবন্ধনকৃত ৩৯ টি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমমানের শিক্ষার্থীদের তালিকা সংগ্রহ করা হয়। এর পর গত ৫ জানুয়ারী থেকে ওই সকল শিক্ষার্থীদের মাঝে করোনার টিকা দেওয়া শুরু হয়। গত ১৫ জানুয়ারী শনিবার টিকাদানের শেষদিন পর্যন্ত ১২থেকে ১৮ বছর বয়সী ১৪ হাজার ৬শ' জন শিক্ষার্থীকে টিকাদান করা হয়। তবে শিক্ষার্থীদের করোনার টিকাদান কর্মসূচি সম্পন্ন করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে হিমশিম খেতে হয়েছে। বিশেষ করে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী সকাল ৯—১০টার মধ্যে একই সাথে স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসায় সংশ্লিষ্ট টিকাদানকারী নার্স —স্বাস্থ্যস্বেবীরা বেসামাল হয়ে পড়েন। অপর দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, উপজেলার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমমানের প্রায় সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে করোনা সংক্রমরোধে প্রথম ড্রোজ টিকাদান সম্পন্ন হয়েছে।




