প্রতিনিধি: (নি)
দেশের করনা পরিস্থিতিতে যখন অসহায় গরীব দুঃখী মানুষ মানবেতর জীবনযাপন করছে।
ঠিক তখনই বর্তমান উপজেলা চেয়ারম্যানের ৩ জন সন্তান গ্রহণ করে ভিন্নধর্মী উদ্যোগ। তারা ঈদে পোশাক না নিয়ে এবং নিজেদের সঞ্চয় টাকা দিয়ে গরিব-দুঃখীদের সাহায্য করতে এগিয়ে আসে। তারা ভাঙ্গুড়া পৌরসভার 50 টি পরিবারের মধ্যে তাদের ঈদ উপহার এবং খাদ্য সহায়তা পৌঁছে দেবে বলে আমাদেরকে জানায়। ২০ মে বিকালের দিকে ভাঙ্গুড়া বাজার কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন রেললাইনের নিচে বসবাসকারী অসহায় লোকেদের কাছে তারা তাদের কিছু সাহায্য পৌছে দেয়। তাদের পৌঁছে দেওয়ার উপহারের মধ্যে ছিল সেমাই, চিনি, গুড়া-দুধ, আটা (১ কেজি) ও সাবান।
উপজেলা চেয়ারম্যান বলেন আমি আমার সন্তানদের এরকম উদ্যোগকে স্বাগত জানাই। তাদের ভিতর এই মানবিক মূল্যবোধ যেন সব সময় জাগ্রত থাকে আমি এই দোয়াই সব সময় আল্লাহর কাছে করি। তারা যেন সবসময় গরীব অসহায় মানুষের কাছে দাঁড়াতে পারে এবং তাদের সাহায্য করতে পারে।






