ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন এলাকায় ,অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ভাঙ্গুড়া উপজেলার সামাজিক যোগাযোগ মাধ্যম গ্রুপ “আমাদের ভাঙ্গুড়া”।
১৯ মে মঙ্গলবার আমাদের ভাঙ্গুড় গ্রুপ এর উদ্যোগে ভাংগুরা উপজেলার বিভিন্ন এলাকায় অসহায়-দুস্থ পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করা হয়,
এই গ্রুপ এর এডমিন মডারেটরদের কাছে এই বিষয়ে জানতে চাইলে তারা বলেন,মানুষ মানুষের জন্য, তাই তারা এই রমজান মাসে করোনার মহামারীতেউপজেলার নিম্ন আয়ের দুঃস্থ ও অসহায় মানুষের সেবার উদ্দেশ্য নিয়ে ১২ জন তরুণ -তরুণী নিজস্ব খরচে তারা এই উদ্যোগ নিয়েছে ঈদের আনন্দ সবার সাথে ভাগ
করার জন্য।





