Saturday, 12 September 2020

ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া নামক স্টেশনের অদূরে অজ্ঞাত (২৪) এক যুবক ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। শনিবার সকাল দশটা পঞ্চান্ন মিনিটে ঐ যুবক ঢাকা থেকে নীলফামারীর উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেসের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পরে ঘটনাস্থলেই মারা যায়।


সরেজমিনে গিয়ে জানা যায়, ঐ যুবক দূর্ঘটনার কিছু সময় আগে ঘটনাস্থলের পাশের এক বাড়ি থেকে পানি চেয়ে খেয়েছে। ঐ সময় তাকে খানিকটা মানসিক ভারসাম্যহীন মনে হয়েছিল।  সে এলামোলো ভাবে রেললাইন ধরে হাঁটছিল। এমন সময় দ্রুতগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেসে ট্রেনের সাথে সে ধাক্কা খেয়ে মাথা ও বুকে মারাত্মক জখম হয়ে ঘটনাস্থলেই মারা যায়।  এসময় যুবকের পরনে ছিল গাঢ় নীল রঙের পাঞ্জাবী ও সাদা পাজামা তার পাশেই পরেছিল পলিথিন ব্যাগে বাঁধা একটি লুঙ্গি।


জিআপরি উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন জানান, লাশ ঘটনাস্থল থেকে পোষ্টমর্টেমের জন্য নিয়ে আসা হচ্ছে এবং লাশের পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে।