ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় গত শনিবার ট্রেনের ধাক্কায় নিহত অজ্ঞাত কিশোরের পরিচয় পাওয়া গেছে। নিহত ঐ কিশোর ভাঙ্গুড়া পৌরসভার উত্তরেমন্দা গ্রামের ইয়াছিন আলীর ছেলে অন্তর (১৫)। সে পাশ্ববর্তী চাটমোহর উপজেলার একটি মাদ্রাসায় পড়াশোনা করতো।
সিরাজগঞ্জ জিআরপি থানা উপ-পরিদর্শক আমিরুল ইসলাম জানান, ট্রেনের ধাক্কায় নিহত কিশোরের মৃতদেহ ময়না তদন্তশেষে আজ (রবিবার) তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
গত শনিবার ঐ কিশোর পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেলওয়ে স্টেশনের পাশে ঢাকা থেকে নীলফামারীগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাথা ও বুকে মারাত্মক জখম হয়ে ঘটনস্থলেই মারা যায়





