পাবনার ভাঙ্গুড়ায় পার ভাঙ্গুড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মোঃ মকবুল হোসেন সরকার মৃত্যুবরণ করেছেন। তিনি উপজেলার পার ভাঙ্গুড়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। আজ শুক্রবার সকালে তিনি ইউনিয়নের ভেড়ামারা গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিন দুপুরে ভেড়ামারা ঈদগা মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
জানাজা নামাজে পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেনের পক্ষে মেয়র গোলাম হাসনাইন রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, পারভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হেদায়েতুল হক ও ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান আরিফ উপস্থিত হন। মকবুল হোসেন সরকারের মৃত্যুতে সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন ও ভাঙ্গুড়া পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।





