করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ৭০ টি পরিবারে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে পাবনার ভাঙ্গুড়ার সামাজিক সংগঠন 'আমাদের সময় যুবসংঘ'। ভাঙ্গুড়া পৌরশহর ৪নং ওয়ার্ডের পাটুলীপাড়া,সরকারপাড়া গ্রামে সংগঠনের স্বেচ্ছাসেবী কয়েকজন যুবক সকলের বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেয়। এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল ও উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু।
ঈদকে সামনে রেখে গত এক সপ্তাহ ধরে সংগঠনের সভাপতি আসিফ সাজ্জাদ বিশাল ও অন্যান্য সম্পাদকবৃন্দ যথাক্রমে মিঠু,শাওন,শাহরিয়ার,পলাশ,রকি,শুভ, সাগর,নাইম সহ কয়েকজন যুবক খাদ্য সামগ্রী প্যাকেট করা থেকে শুরু করে সকলের বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ করেন। সামাজিক ও মানবতার সেবায় কয়েকদিনের নিরলস পরিশ্রমের কারণে তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন গ্রামের সচেতন মানুষ।





