Friday, 21 January 2022

শীতবস্ত্রে উষ্ণতা ছড়ালো ভাঙ্গুড়া পৌরসভা


ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় সরকারি ও পৌর মেয়রের ব্যক্তিগত উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে পৌর কার্যালয়ের সামনে পৌরসভার নয়টি ওয়ার্ডের ৯০০ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন। 


জানা যায়, সরকারিভাবে ভাঙ্গুড়া পৌরসভা নয়টি ওয়ার্ডের জন্য ৪০০ কম্বল বরাদ্দ পায়। কিন্তু ২৫ হাজার মানুষের পৌরসভার জন্য বরাদ্দ তুলনামূলক কম। তাই অসহায় দুস্থ মানুষের চাহিদা মেটাতে পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল ব্যক্তিগত উদ্যোগে আরো ৫০০ কম্বল কিনে প্রত্যেক ওয়ার্ডে ১০০ টি করে কম্বল বরাদ্দ দেন। উল্লেখ্য, মেয়র রাসেল শীতের মধ্যে প্রত্যেকটি ওয়ার্ড ঘুরে ঘুরে এর আগেও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র দেয়ার ব্যবস্থা করেছেন।


শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের মেয়র বলেন, জনগণের চাহিদা মেটাতে সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র দেয়া হয়েছে। আশা করি এরপর পৌরসভার কোনো বাসিন্দাকে আর শীতের কষ্ট ভুগতে হবে না। 




মাসুদ রানা

ভাঙ্গুড়া, পাবনা

২১ জানুয়ারি ২০২২

০১৭১২৮৬৮৬৭৮